অভিযোগ

সংবাদ প্রকাশের পর গা ঢাকা ‘আন্ডা রফিক’, গ্রেফতারের দাবিতে উত্তাল রূপগঞ্জ।

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত রফিকুল ইসলাম রফিক ওরফে ‘আন্ডা রফিক’-কে ঘিরে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে ধারাবাহিক সংবাদ প্রকাশের পর তিনি গা ঢাকা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।একই সঙ্গে দেশত্যাগের চেষ্টার গুঞ্জন ছড়িয়ে পড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বেড়েছে।স্থানীয় সূত্র জানায়, সম্প্রতি কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় তাকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যায়। দীর্ঘদিন পলাতক থাকার পর হঠাৎ প্রকাশ্যে দেখা দেওয়ায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। তবে সংবাদ প্রকাশের পরপরই তিনি আবারও আত্মগোপনে চলে যান।এলাকাবাসীর অভিযোগ, তার বিরুদ্ধে জমি দখল, প্রতারণা, ভুয়া দলিল তৈরি এবং একই জমি একাধিকবার বিক্রির মতো গুরুতর অভিযোগ রয়েছে। এসব ঘটনায় একাধিক মামলা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কঠোর ব্যবস্থা না নেওয়ায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।নাওড়া এলাকার একাধিক বাসিন্দা জানান, “সংবাদ প্রকাশের পর থেকেই তাকে এলাকায় দেখা যাচ্ছে না। আমরা শুনছি, সে দেশ ছাড়ার চেষ্টা করছে। দ্রুত তাকে গ্রেফতার না করলে সে পালিয়ে যেতে পারে। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি, দীর্ঘদিন ধরে তারা ন্যায়বিচারের অপেক্ষায় থাকলেও মামলার ধীরগতির কারণে হতাশা বাড়ছে। অভিযুক্ত ব্যক্তি দেশত্যাগ করলে বিচার প্রক্রিয়া আরও অনিশ্চিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা করছেন। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, অভিযুক্তের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, সে যেহেতু মামলার আসামি, আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই আসামি প্রকাশ্যে ঘুরে বেড়াতে পারবে না। তাকে আইনের আওতায় আনা হবে। এদিকে দ্রুত অভিযুক্তকে গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

এই বিভাগের আরও খবর

Back to top button