চাঁদপুর

চাঁদপুরে আইনজীবী ঐক্য প্যানেলের পরিচিতি সভা অনুষ্ঠিত।

ডেক্স রিপোর্টঃ
চাঁদপুরে বিএনপি সমর্থিত সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত প্রার্থীদের পরিচিতি, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (৪ মার্চ ২০২৬) বিকেলে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম।
জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শরিফ মাহমুদ ফেরদাউস শাহিন এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জসিম উদ্দীন মেহেদী হাসান। প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট সলিম উল্লাহ সেলিম বলেন, আইনজীবীরা সমাজের বিবেক। ন্যায়বিচার প্রতিষ্ঠা ও আইনের শাসন সুদৃঢ় করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি মনোনীত প্রার্থীদের পরিচয় তুলে ধরে আগামী নির্বাচনে তাদের বিজয় কামনা করেন এবং আইনজীবীদের স্বার্থ রক্ষায় কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জিপি অ্যাডভোকেট এ জেড এম রফিকুল হাসান রিপন, পিপি অ্যাডভোকেট কুহিনূর বেগম, সিনিয়র আইনজীবী ও সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সেলিম আকবর এবং সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট দুলাল মিয়া। বক্তারা বলেন, আইনজীবী সমাজের মর্যাদা রক্ষা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সমিতির উন্নয়নে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ নেতৃত্ব প্রয়োজন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ইসলামিক ল’ কাউন্সিলের সভাপতি অ্যাডভোকেট নঈমুল ইসলাম। দেশ, জাতি ও আইনজীবী সমাজের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।এ সময় চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিপুল সংখ্যক আইনজীবী উপস্থিত ছিলেন। সমমনা আইনজীবী ঐক্য প্যানেলের মনোনীত প্রার্থীরা হলেন— সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ শামসুল ইসলাম মন্টু, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন ফয়সাল, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর হোসেন শেখ ও অ্যাডভোকেট শাহরিয়ার হোসেন পাটওয়ারী, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন পাটওয়ারী ও অ্যাডভোকেট মোঃ কাইয়ুম হোসেন সুমন, কোষাধ্যক্ষ পদে অ্যাডভোকেট বিবি হাওয়া, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট শামীম হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ফয়সাল আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট শিরীন আক্তার সুপ্তা এবং কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট রোজিনা বেগম চৌধুরী, অ্যাডভোকেট শহিদুল্লাহ মিজি, অ্যাডভোকেট আল-আমিন, অ্যাডভোকেট উম্মে হানী ও অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম (৩টি পদ)। পরিচিতি সভা শেষে ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন উপস্থিত আইনজীবীরা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ অনুষ্ঠান আইনজীবীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button