চাঁদপুর

হানারচরে ১ নং ওয়ার্ডে ধানের শীষের সমর্থনে উঠান বৈঠক।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর ৩ আসনের বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক কে বিজয়ের লক্ষ্যে হানারচর ইউনিয়নের ১ নং ওয়ার্ডে স্বেচ্ছাসেবক দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার ৮ ফেব্রুয়ারী বিকালে হানারচর ইউনিয়নের ১নং ওয়ার্ড উত্তর গোবিন্দা জনাগাজীর বাড়িতে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন বেপারীর উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে বক্তব্য রাখেন হানারচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল হোসেন টেলু বেপারী, হানারচর ইউনিয়নের সমন্বয়ক ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম নোমান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম। হানারচর ইউনিয়ন বিএনপির সদস্য সামছুদ্দিন গাজির সভাপতিত্বে ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হারুন ছৈয়াল সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, ইউনিয়ন যুবদলের আহ্বায়ক বিল্লাল গাজী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুর রহমান সবু বেপারীরসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।উঠান বৈঠকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক নাসির বেপারী, মামুন শেখ, সদস্য কাদির গাজী, ইয়ার হোসেন বেপারী, মেহেদী গাজী, হুমায়ুন খান, খোরশেদ বেপারী সার্বিক সহযোগিতা করেন।

এই বিভাগের আরও খবর

Back to top button