নির্বাচন

বিসিডিএস এর খাজুরিয়া বাজার শাখার উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটি অনুমোদন।

শরিফ হোসেনঃ
বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস)-এর ফরিদগঞ্জ উপজেলা শাখার আওতাধীন খাজুরিয়া বাজার শাখার উপদেষ্টা কমিটি ও কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।সমিতির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খাজুরিয়া বাজার এলাকায় ওষুধ ব্যবসায়ীদের সাংগঠনিক কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনার লক্ষ্যে অভিজ্ঞ ব্যবসায়ীদের সমন্বয়ে এ কমিটিগুলো অনুমোদন দেওয়া হয়।অনুমোদিত উপদেষ্টা কমিটিতে রয়েছেন ডা. ফারুক আহমেদ পাটোয়ারী (জনসেবা মেডিকেল হল), ডা. মোজাম্মেল মিশি (মা ফার্মেসি), আলমগীর হোসেন (আল সেফা হেলথ কেয়ার) ও শফিকুর রহমান মোল্লা (ভাই ভাই ফার্মেসি)।
এ ছাড়া ১১ সদস্যবিশিষ্ট অনুমোদিত কার্যনির্বাহী কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন খোরশেদ আলম মানিক (মানিক ফার্মেসি)। সহ-সভাপতি সুলতান মাহমুদ (ইউনাইটেড ফার্মেসি) ও সরকার চন্দ্র শীল (রূপা ফার্মেসি)। সাধারণ সম্পাদক মনির হোসেন পাটোয়ারী (জহুরা মেডিকেল হল)।কমিটির অন্য সদস্যরা হলেন— সহকারী সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী (পাটোয়ারী ফার্মেসি), সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ (জননী মেডিকেল হল), সহ-সাংগঠনিক সম্পাদক দ্বীন মোহাম্মদ তারেক (ইউনিক ডেন্টাল), দপ্তর সম্পাদক কামাল হোসেন (শিল্পী ফার্মেসি), কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন (লাইফ কেয়ার ফার্মেসি), সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রিপন মৃধা (মেসার্স মৃধা ফার্মেসি) ও কার্যকরী সদস্য মোশারফ পাটোয়ারী (পাটোয়ারী কর্নার)।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত কমিটি দায়িত্ব গ্রহণের মাধ্যমে খাজুরিয়া বাজার এলাকায় ওষুধ ব্যবসায়ীদের অধিকার সংরক্ষণ ও সাংগঠনিক কার্যক্রম জোরদারে কাজ করবে। থানা কর্তৃপক্ষ জানিয়েছে, খাজুরিয়া বাজার এলাকায় জনস্বাস্থ্য সুরক্ষা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওষুধ ব্যবসায়ীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওষুধ বিক্রি ও সংরক্ষণের ক্ষেত্রে সরকারি বিধিমালা যথাযথভাবে অনুসরণ করা, লাইসেন্স সংক্রান্ত নিয়ম মেনে চলা এবং ভেজাল বা মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মতো অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাজার এলাকায় যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ব্যবসায়ী ও আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে নিয়মিত সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সমিতির নতুন কমিটি প্রশাসনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে বাজারে শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে। নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির নেতারা বলেন, খাজুরিয়া বাজারে ওষুধ ব্যবসাকে আরও সুশৃঙ্খল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তারা সম্মিলিতভাবে কাজ করবেন। ভোক্তাদের ন্যায্য অধিকার সংরক্ষণ, মানসম্মত ও নিরাপদ ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং পেশাগত নীতিমালা অনুসরণ করাই তাদের প্রধান অঙ্গীকার। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে ঐক্য জোরদার, অভ্যন্তরীণ সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে সকল ধরনের অনিয়ম ও অপরাধ প্রতিরোধে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

এই বিভাগের আরও খবর

Back to top button