

মোঃ হোসেন গাজীঃ
বাংলাদেশ জাতীয়তা বাদী দল বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র রুহের আত্নার মাগফিরাত কামনায় চাঁদপুর সদর উপজেলার ১০ নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২’ জানুয়ারী শুক্রবার বাদ জুম’আ বহরিয়া বাজার জামে মসজিদে মিলাদ ও দোয়ায় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ নূরুল ইসলাম নূরু ভূঁইয়া, সিনিয়র সহ সভাপতি মোঃ রফিক মল্লিক, সাধারন সম্পাদক মো শহীদ বেপারী, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ গফুর বেপারী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নাছির খান, মোঃ ছিদ্দিক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ দাদন খান,সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদ বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ নূরু পাটওয়ারী, সাধারন সম্পাদক নূর মোহাম্মদ বেপারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ সুমন ভূঁইয়া, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ শাহিন পাটওয়ারী, সাধারন সম্পাদক তানভীর রাসেল সহ স্থানীয় মুসল্লী গন ও বাজার ব্যাবসায়ীরা দোয়া অংশ গ্রহন করেন।










