চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মিলাদ ও দোয়া।


মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১২ নং চান্দ্রা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর শুক্রবার বিকালে চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ ও দোয়া পরিচালনা করেন চান্দ্রা বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা ফয়েজুল্লাহ মাহমুদ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন মফু মেম্বার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন মিন্টু মাঝি, সহ-সভাপতি মোর্শেদ আলম মাষ্টার, সাব্বির মিয়া, ফরিদ জমদার, ভুট্টা ঢালী, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন পাটওয়ারী, যুগ্ম আহ্বায়ক মোঃ মোঃ নূর মোহাম্মদ জমদার, আক্কাস গাজী, সদর উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহসভাপতি ও চান্দ্রা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইউসুফ খান, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মাসুদ মিজি, আহ্বায়ক মোহাম্মদ আলী মল্লিক, যুগ্ম আহ্বায়ক সোহেল খান, চান্দ্রা ইউনিয়ন ছাত্রদের সাবেক সভাপতি আউয়াল জমদার, ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোক্তার রাড়ি সহ বিএনপি’র অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।










