পটুয়াখালী

দুমকি উপজেলার মুরাদিয়াতে বিএনপি নেতাকর্মীদের সাথে আলতাফ হোসেন চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত।

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী জেলার দুমকি উপজেলা মুরাদিয়া ইউনিয়ন বিএনপি, অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক স্বরাষ্ট্র ও বানিজ্য মন্ত্রী আলহাজ্ব আলতাফ হোসেন চৌধুরী।মঙ্গলবার ১৪ অক্টোবর বিকেলে দুমকির মুরাদিয়া ইউনিয়নের জয়গুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আয়োজিত এ সভায় তিনি বলেন, ভারতের তাবেদার আওয়ামী লীগ আমাদের দাবিয়ে রেখেছিলো ১৬ বছর, ছাএ-জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে আমরা ফ্যাসিস্ট হাসিনা কে তাড়িয়েছি। আগামীতে আমরা সবাই মিলে সুন্দর একটা দেশ গড়বো।এখন ফেব্রুয়ারিতে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপি প্রস্তুত। সরকার ঘোষিত নির্ধারিত সময়ে নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আন্তরিকভাবে কাজ করতে হবে।তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে নির্বাচনে অংশ নেবেন।তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মধ্য দিয়ে বিএনপি জনগণের সরকার প্রতিষ্ঠা করবে এবং তারেক রহমানই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী।সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না),জিয়া পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. দেলোয়ার হোসেন , বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান,
পটুয়াখালী জেলা বিএনপি সাবেক যুগ্ম সম্পাদক মিসেস জেসমিন জাফর, পটুয়াখালী জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোস্তাফিজুর রহমান রুমি।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন শহীদ জিয়া গবেষণা পরিষদের কেন্দ্রীয় সদস্য মো:লুতফর রহমান, দুমকি ছাএদল সদস্য সচিব সুমন শরীফ,দুমকি বিএনপি নেতা আসাদুজ্জামান সুমন প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সাবেক যুগ্ম আহবায়ক মোঃ জসিম উদ্দিন হাওলাদার।সঞ্চালনা করেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মোঃ মতিউর রহমান দিপু।এ সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আলতাফ হোসেন চৌধুরীর ছোট ভাই ও বিএনপি নেতা মো: শাহীন হোসেন চৌধুরী, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর প্রেস সেক্রেটারি মো: মাহফুজুর রহমান সবুজ,সাবেক ছাএদলের জেলা শাখার সহ- সভাপতি ও পবিপ্রবি’র আইন উপদেষ্টা এড. আনিসুর রহমান,জেলা যুবদল নেতা আল আমিন সুজন,বাপ্পিসহ বিএনপি,যুবদল,
,ছাএদল,মহিলা দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button