রাজনীতি

ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন সম্পন্ন।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর সদর উপজেলার ১১ নং ইব্রাহিমপুর ইউনিয়ন যুবদলের কমিটি গঠন করায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক ও চাঁদপুর সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দ। গত রবিবার ২৮ সেপ্টেম্বর বিকালে ঈদগা বাজার বিআইডব্লিউটিএ মাঠে যুব সমাবেশের মাধ্যমে কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে চাঁদপুর সদর উপজেলা বিএনপি জেলা যুবদল ও উপজেলা যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।যুব সমাবেশে ইউনিয়নের অন্তর্গত নয়টি ওয়ার্ডের যুবদলের নেতৃবৃন্দ সাতাস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।১১ নং ইব্রাহীমপুর ইউনিয়ন যুবদলের নবগঠিত কমিটিতে সভাপতি জাহাঙ্গীর মাঝি, সিনিয়র সহ-সভাপতি আল আমিন বরকন্দাজ, সহ সভাপতি ফজলু মাঝি, লিটন গাজী, সাধারণ সম্পাদক নাছির শেখ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মনির মুন্সী, সাংগঠনিক সম্পাদক সোহাগ হোসেনের নাম ঘোষনা করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button