

মোঃ মিঠু মিয়া গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধা জেলার পুলিশ সুপারের কার্যালয়ে কনস্টেবল থেকে এএসআই (নিঃ) পদে পদোন্নতিপ্রাপ্ত দুই পুলিশ সদস্যকে র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়া হয়।অনুষ্ঠানে জেলা পুলিশ সুপার জনাব নিশাত এ্যঞ্জেলা মহোদয় ফুলেল শুভেচ্ছা জানান এবং পদোন্নতিপ্রাপ্তদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এ সময় তিনি নবপদোন্নত কর্মকর্তাদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান এবং পেশাগত উন্নয়ন ও সেবার মানোন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব মোঃ শরিফুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।










