

গোবিন্দ রায় ধুনট প্রতিনিধিঃ
পরিবেশ রক্ষায় ধুনটে ব্যক্তিগত উদ্যোগে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। ধুনট বাইপাসসহ বিভিন্ন স্থানে গাছ লাগিয়েছেন মমিনুল ইসলাম হাবিব ও ঝিনুক খান।তাদের হাতে লাগানো গাছের মধ্যে রয়েছে ডেওয়া, কাঠবাদাম, আমলকি ও হরতকি। এই বৃক্ষরোপণ কার্যক্রমের মাধ্যমে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিচ্ছেন তারা। মমিনুল ইসলাম হাবিব ও ঝিনুক খান জানান, ব্যক্তিগত উদ্যোগে হলেও তারা চান সমাজের আরও মানুষ বৃক্ষরোপণে এগিয়ে আসুক। কারণ গাছ শুধু পরিবেশ রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও রেখে যায় জীবনদায়ী সম্পদ। স্থানীয়রা তাদের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং অন্যদেরও অনুপ্রাণিত হওয়ার আহ্বান জানিয়েছেন।










