

মোঃনুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের স্কুলে এসএসসি-২০২৬ কৃতক আয়োজিত এসএসসি ২০২৫ পরীক্ষার জিপিএ-৫ পাপ্তদের কৃতি সংবর্ধনা বিতর্ক প্রতিযোগিতা বিজ্ঞান মেলা গণিত অলিম্পিয়াড ও উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিতবিজ্ঞান চর্চার প্রতি উৎসাহ দিতে আনন্দমুখর পরিবেশ ও উৎসাহ-উদ্দীপনায় উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে ক্ষুদে বিজ্ঞানী ও স্কুল শিক্ষার্থীদের নিয়ে এক বিশাল বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫আগস্ট) বিদ্যালয় এর প্রাঙ্গণে শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবন তুলে ধরেন। বিজ্ঞান মেলার প্রধান আকর্ষণ ছিলো বিভিন্ন ধরনের জানা-অজানা ক্ষুদে বিজ্ঞানীদের আবিষ্কার করা বিভিন্ন প্রজেক্ট। ক্ষুদে বিজ্ঞানীরা স্মার্ট শহর, সৌরজগতের মডেল, পানি চক্র, রেইন ডিরেক্টর সহৃ পদার্থ বিজ্ঞান ও রসায়নের বিভিন্ন কলাকৌশল তুলে ধরেন।মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার মফিজুর রহমান, গেস্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হায়াত নূরনবী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী শাহরিয়ার ও রওশন আরা বেগম সহকারী শিক্ষা অফিসার। বিজ্ঞান মেলায় সভাপতিত্ব করেন সাইফুল্লাহ কলম লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয় এর সভাপতি, সঞ্চালনা করেন লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান।বালিয়াডাঙ্গী উপজেলার নির্বাহী অফিসার তিনি বক্তব্যে বলেন, এই ধরনের বিজ্ঞান মেলা প্রতিটি স্কুলে হলে শিক্ষার্থীরা তাদের নিজের হাতের কাজ এবং তারা কিছু শিখতে পারবে। শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষা দিতে এই মেলা প্রশংসনীয় উদ্যোগ।










