যশোর

যশোর সদর হাসপাতালে চেইন ছিনতাইয়ের চেষ্টা এক নারী চোর আটক।

নিজস্ব প্রতিবেদক যশোরঃ
যশোর সদর হাসপাতালে স্বর্ণের চেইন ছিনতাইচেষ্টার ঘটনায় এক নারীকে আটক করেছে জনতা। রবিবার (২৪ আগস্ট) সকাল ১১টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। আটককৃত নারী হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ছাতেন গ্রামের শেফালী (৩০)। পুলিশ জানায়, শেফালী শনিবার রাতে ট্রেনে করে হবিগঞ্জ থেকে যশোরে আসেন। রোববার সকালে যশোর সদর হাসপাতালে রোগী দেখতে এসে আরবপুরের নাসিমার (৪৪) গলা থেকে স্বর্ণের চেইন টান দিয়ে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন তিনি। তাৎক্ষণিকভাবে নাসিমার চিৎকারে স্থানীয়রা তাকে ধরে ফেলে এবং হাসপাতালের গার্ডদের মাধ্যমে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে কোতয়ালি থানা পুলিশ জানিয়েছেন।

এই বিভাগের আরও খবর

Back to top button