সাতক্ষীরা

দেবহাটা সরকারি কেবিএ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে নবাগত ইউএনও কে ফুলেল শুভেচ্ছা।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্র দলের পক্ষ থেকে নবাগত দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার কে এম আবু নওশাদকে ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার ৭ আগস্ট দুপুর সাড়ে ১২ টায় দেবহাটা উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। দেবহাটা সখিপুর সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ফিরোজ হোসেন তুহিন, সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক নাজমুল হুদা রুন্টি এবং সদস্য সচিব শিমুল হোসেন। এসময় সরকারি খানবাহাদুর আহছানউল্লাহ কলেজ ছাত্রদলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ইমরান হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান শুভ, দপ্তর সম্পাদক তানজির মতিন, সদস্য মেহেদী হাসান, সবুজ হোসেন, শামীম হোসেন সহ ছাত্রদলের বিভিন্ন নেতৃবৃন্দ। নবাগত ইউএনও কেএম আবু নওশাদ মহোদয় উপজেলার সকল উন্নয়ন কাজ ত্বরান্বিত করা ও খারাপ কর্মকাণ্ড বন্ধে ছাত্র দল নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন। এছাড়া ইউএনও উপজেলার সকল ক্ষেত্রে দূর্নীতি ব্ন্ধ ও যাতে কোন অশুভ কাজ না হয় সেদিকে সকলকে সজাগ দৃষ্টি রাখা ও তাকে তথ্য প্রদানের আহবান জানান।

এই বিভাগের আরও খবর

Back to top button