অপরাধ

যশোর সীমান্তে প্রায় ৪৫ কোটি টাকার স্বর্ণ-মাদক ভারতীয় পণ্য জব্দ ৪৯ জন গ্রেফতার।

নিজস্ব প্রতিবেদকঃ
যশোর সীমান্তে প্রায় ৪৫ কোটি টাকার স্বর্ণ-মাদক-ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। যশোর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪৪ কোটি টাকা মূল্যের স্বর্ণ, মাদকদ্রব্য ও বিভিন্ন প্রকার চোরাচালানি পণ্যসহ ৪৯ জন চোরাকারবারিকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর ব্যাটালিয়ন
(৪৯ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। সর্বশেষ গতকাল মঙ্গলবার পাঁচপীরতলা, ধান্যখোলা, বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে- বিদেশি মদ, ভারতীয় ফেনসিডিল, শাড়ি, কম্বল, জিরা, পান মসলা, পাতার বিড়ি, ওষুধ, রং এর কেমিক্যাল, মাছের খাবার তৈরির ফিড এবং কসমেটিক্স সামগ্রী। এ বিষয়ে বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, চলতি বছরে জানুয়ারি থেকে গতকাল মঙ্গলবার পর্যন্ত ৭ হাজার ৫৭২ বোতল ফেনসিডিল, ৭ কেজি ৫৫৪ গ্রাম স্বর্ণ, ৭০ কেজি ৫০০ গ্রাম রুপা, ৩৭ লাখ ৮০ হাজার ইউএস ডলার, একটি দেশি পিস্তল, ৭ রাউন্ড গুলি, ১ হাজার ৮৬২ বোতল বিদেশি মদ, ২৪ দশমিক ১২৫ লিটার দেশি মদ, ১৯৮ ইয়াবা, ৫০০ গ্রাম হেরোইন, ১৬ বোতল বিয়ার, ১৭ হাজার ৫২ পিচ নেশা জাতীয় ট্যাবলেট, ১৯৭ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, থ্রিপিছ, কম্বল, কসমেটিক্স, ওষুধ, সামগ্রী ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হয়। অধিনায়ক আরও জানান, ভারতের সাথে যশোর ব্যাটালিয়নের ৭০ দশমিক ২৭৪ কিলোমিটার সীমান্ত পথ রয়েছে। সীমান্ত রক্ষা ও চোরাচালান প্রতিরোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) এর সদস্যরা। ভবিষ্যতেও বিজিবির এ অভিযান অব্যাহত থাকবে। বিজিবি কর্মকর্তা আরও জানান, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় বর্ডার গার্ড বাংলাদেশ যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) কর্তৃক সাত মাসে যশোর সীমান্তে অভিযান চালিয়ে ৪৪ কোটি ৮৮ লাখ ৪৭ হাজার ১১৮ মূল্যের স্বর্ণ, মাদক, আগ্নেয়াস্ত্র, বৈদেশিক মুদ্রা, ভারতীয় শাড়ি, থ্রিপিছ, কম্বল, কসমেটিক্স, নেশাজাতীয় ওষুধ ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্যসহ ৪৯ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button