মাদক

বাঁশখালী থানায় ১৪হাজার ইয়াবা সহ গাড়ি আটক।

চট্টগ্রাম প্রতিনিধওঃ
১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি জীপ গাড়ীসহ ১জন আসামি গ্রেফতার হয়েছে বাঁশখালী থানায়। বিস্তারিত জানতে গিয়ে জানাযায় ০৮/০৭/২০২৫খ্রি রোজ মঙ্গলবার ০৭:৫০ ঘটিকার সময় অফিসার ইনচার্জ (ওসি)’র দিক নির্দেশনা মোতাবেক পুলিশ পরিদর্শক(তদন্ত) জনাব সুধাংশু শেখর হালদার এর নেতৃত্বে এসআই(নিরস্ত্র)/কাজী আবু কাউছার সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার মূল গেইটের সামনে পাকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে অভিযান পরিচালনা করিয়া আসামী মোঃ রায়হান প্রকাশ রিদুয়ান(২৮), পিতা-মৃত রফিক আহমদ, মাতা-মনোয়ারা বেগম, সাং-নয়া পাড়া, ০৮নং ওয়ার্ড, আবু খায়ের ড্রাইভারের বাড়ী, সাবরাং ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার বর্তমানে-পুরান পল্লান পাড়া, ০২নং ওয়ার্ড, টেকনাফ পৌরসভা, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজারকে ১৪,০০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনকাজে ব্যবহৃত ১টি জীপ গাড়ীসহ গ্রেফতার করেন। এই সংক্রান্তে বাঁশখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button