স্বাস্থ্য

সাতক্ষীরায় এবছরে প্রথমবারের মতো করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরায় এবছরের প্রথমবারের মতো মাহফুজার রহমান নামের ৬০ বছর বয়স্ক এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। তিনি সাতক্ষীরা পৌরসভার রাজারবাগান এলাকার মৃত আজিজুর রহমানের ছেলে।সাতক্ষীরা সদর হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা জয়ন্ত সরকার জানান,মাহফুজার রহমান গতকাল বুধবার রাতে করোনা পরীক্ষার জন্য সদর হাসপাতালে আসেন। পরে পরীক্ষায় তার করোনা ধরা পড়লে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করা হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button