অপরাধ

ইয়াবাসহ আলীকদমে ৩ যুবক আটক।

মোঃ নাজমুল হুদা বান্দরবান প্রতিনিধিঃ
পার্বত্য জেলা বান্দরবানের আলীকদমে ৪নং কুরুকপাতা ইউনিয়নের ছোট বেতি এলাকার ত্রিপুরা পাড়ায় ১৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ তিন জনকে আটক করেছে।শুক্রবার (১৩ জুলাই) দিবাগত রাত একটার দিকে এই অভিযানটি পরিচালনা করে আলীকদম সেনা জোন ও আলীকদম থানা পুলিশ।সূত্রে জানায়, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ছোট বেতি ত্রিপুরা পাড়ায় শুক্রবার দিবাগত রাত একটার দিকে ১৪,৫০০ ইয়াবাসহ (যার বাজার মূল্য ছাবিবশ লক্ষ দশ হাজার টাকা) ৩জন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে।আটককৃতরা হলেন, কিকো ম্রো (২৫), পুমাং ম্রো (৩২), মোঃ শহিদুল ইসলাম (২৭)। এছাড়াও পাচাকারী চক্রের এক ইয়াবা ব্যবসায়ী পলাতক রয়েছে। পলাতক ইয়াবা ব্যবসায়ীর নাম রওগাও ত্রিপুরা (৪৭)।এই বিষয়ে আলীকদম থানার অফিসার সেকেন্ড অফিসার এস আই শাহাদাৎ হোসেন বলেন, রাত একটার দিকে অভিযানটি শুরু হয়েছে। এসময় ইয়াবাসহ তিন জনকে আটক করা হয়েছে। এই বিষয়ে আলীকদম থানায় মাদক মামলায় তিন জনকে অভিযুক্ত করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরও খবর

Back to top button