অপরাধ

যশোরের শার্শায় বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যা।

ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোরের শার্শায় পূর্বশত্রুতার জের ধরে এক বিএনপিকর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১০ জুন) রাত ১০টার দিকে উপজেলার লক্ষ্মণপুর ইউনিয়নের সীমান্ত ঘেষা দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে।নিহত লিটন হোসেন (৩০) দুর্গাপুর গ্রামের আজগারের ছেলে।শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন, নিহত লিটন বিএনপির একজন সক্রিয় কর্মী। পূর্বশত্রুতার জেরে সেলিম ও রমজানসহ তিন-চারজন সন্ত্রাসী তাকে কুপিয়ে হত্যা করেছে। আমি এই হত্যার সুষ্ঠু বিচার চাই। যশোরের সহকারী পুলিশ সুপার (নাভারণ সার্কেল) নিশাত আল নাহিয়ান বলেন, মঙ্গলবার রাতে লিটন বাজারে বসে চা পান করছিলেন। এ সময় ওই এলাকার সেলিম ও রমজান নামে দুইজন তাকে কুপিয়ে জখম করেছেন বলে শুনেছি। এরপর লিটনের ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে সেখানে তার মৃত্যু হয়।

এই বিভাগের আরও খবর

Back to top button