অপরাধ

চান্দগাঁও থানা পুলিশের অভিযানে 25 পিস ইয়াবা সহ আটক একজন।

চট্টগ্রাম প্রতিনিধিঃ
সিএমপি’র চান্দগাঁও থানার ওসি আফতাব সাহেবের দিক নির্দেশনা মোতাবেক বিশেষ অভিযানে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার ।
এসআই মোঃ হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সহ ইং ২৪/০৫/২০২৫ তারিখ ০১:৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় হইতে আসামী মোঃ সাজ্জাদ হোসেন প্রঃ জিকু (৩০), পিতা-মৃত জাকির হোসেন, মাতা-জোসনা আক্তার, সাং-দক্ষিণ মোহরা, ওসমানিয়া পুলের গোড়া, নাজির আহম্মদ কেরানীর বাড়ী, থানা-চান্দগাঁও, জেলা-চট্টগ্রামকে ২৫ (পঁচিশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়। এই সংক্রান্তে চান্দগাঁও থানার মামলা নং-২৪, তারিখ-২৪/০৫/২০২৫ইং, ধারা-২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১)এর সারণির ১০(ক) রুজু করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button