

পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে আওয়ামী লীগের রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এবং বিভিন্ন পদে দায়িত্ব পালনকারী মোঃ ফারুক চৌকিদার (৫০) অবশেষে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুরে পটুয়াখালী জেলা জজ আদালতে হাজিরা দিতে গেলে সেখান থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ। ফারুক চৌকিদার আউলিয়াপুর ইউনিয়ন শ্রমিক লীগের সাবেক সভাপতি এবং বর্তমান ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। বর্তমানে তিনি একই ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবেও দায়িত্ব পালন করছেন। দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এ নেতার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তার বিরুদ্ধে উল্লেখযোগ্য মামলাগুলোর মধ্যে রয়েছে: ১. জি আর নং-৫৩২/২৪-বাদী: জালাল আহমেদ (ঢাকা, মিরপুর-২, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন), ১৭ নম্বর বিবাদী ফারুক চৌকিদার।২. এমপি মা”ম”লা নং-৬৫৩/২০২৪ – বাদী: গ্রাম পুলিশ আঃ জলিল চৌকিদার,১ নম্বর বিবাদী।৩. এমপি মামলা নং-১৩৫/২০২৪-বাদী: আঃ ছালাম ফকির, ২ নম্বর বিবাদী। ৪. নারী ও শি/শু নি”র্যা”তন দমন আইন (২০০০ সালের সংশোধিত ২০০৩) এর ৯(১)/৩০ ধারা অনুযায়ী মা”ম”লা – বাদী: মোঃ জাহাঙ্গীর চৌকিদার, ৩ নম্বর বিবাদী। ৫. মা”ম”লা নং-৩১ – বাদী: মোঃ কাওসার আহমেদ সোহেল, ২ নম্বর বিবাদী। ৬-১১. জিডি নং ১৪২১, ৮৯, ২৪৮, ১০৩৫, ২৫৫ ও ২৩৮ – বিভিন্ন বাদীর দায়েরকৃত সাধারণ ডায়েরিতে তিনি ১ ও ২ নম্বর বিবাদী হিসেবে উল্লেখ আছেন। ১২. মা”ম”লা নং-৩৪। জিআর-১৭৩/২০২২ (পটুয়াখালী)- নারী ও শি/শু নি”র্যা”তন দমন আইন অনুযায়ী দায়েরকৃত মা”মলা”য় ১ নম্বর বিবাদী। পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ফারুক চৌকিদারের বিরুদ্ধে একাধিক অভিযোগে মা”ম”লা রয়েছে। আদালতে হাজিরা দিতে এসে তাকে গ্রে”ফ”তার করা হয়েছে। তদন্তের স্বাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।










