

জি এম রাজু আহমেদ নিজস্ব প্রতিনিধিঃ
বাংলাদেশ জামাতে ইসলামিক পক্ষ হতে সাতক্ষীরা ৪, শ্যামনগর কালিগঞ্জ আংশিক, কালিগঞ্জ উপজেলা অন্তর্গত ১১ নং রতনপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী রতনপুর বাজারে জামাতে ইসলামী সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগত নিয়ে গণসংযোগ করেন সাবেক সংসদ সদস্য সাতক্ষীরা ৪ শ্যামনগর কালিগঞ্জ আংশিক জামায়াতে সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন নবাগত জামায়াতে আমির, কারী আফতাফুজ্জামান। রতনপুর ইউনিয়ন জামাতের প্রাক্তন আমির মাওলানা আজিজুর রহমান। সাবেক মেম্বার হাজী মতিউর রহমান, রতনপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আঃ রাজ্জাক, জামাতে ওয়ার্ড সভাপতি আবুল বাশার, ইউ পি সদস্য শেখ সইবুল্লাহ, রতনপুর ইউনিয়ন জামাতে ইসলামী যুব বিভাগের সহ-সভাপতি ও ইমাম আবু হাসান মিসবাহ্, বিশিষ্ট ব্যবসায়ী মফিজুর রহমান, মোঃ আবু তাহের, মোঃ মিজানুর রহমান, জামাতে ইসলামী যুব বিভাগের ওয়ার্ড সভাপতি মোঃমশিউর রহমান, মাওঃ আব্দুস সবুর সহ আরো অনেকেই। এ সময় জামাত ইসলামের সাবেক সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম রতনপুর বাজারের সকল সর্বস্তরের জনগণের সাথে কুশল বিনিময় করেন। তিনি বলেন আমি যদি আবার ক্ষমতায় আসতে পারি ইনশাল্লাহ, রতনপুর বাজারের ও সকল ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের লক্ষ্যে সুষ্ঠুভাবে সকল কাজ সম্পন্ন করবো। এবং সুখে দুঃখে সকলের পাশে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ।










