

আল আমিন হাসান জামালপুরঃ
জামালপুর সরিষাবাড়ীতে ঝালুপাড়া ব্রীজের নদীর পানিতে আত্মহত্যার উদ্দেশ্যে এস এস সি পরিক্ষার্থী ছাএী অন্তরা পানিতে ঝাঁপ দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সরিষাবাড়ী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন ।
স্হানীয় সূত্রে জানা যায়, সরিষাবাড়ী সাতপোয়া গ্রামের মন্ডল চৌরাস্তা সংলগ্ন মোঃদুদু মিয়ার মিয়ার মেয়ে সরিষাবাড়ী সালামা খাতুন উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরিক্ষার্থী মোছাঃ অন্তরা (১৭) নামে এক কিশোরী সাথে একই গ্রামের সাবেক সেনা কর্মকর্তা মোঃ বাবুল মিয়া ওরফে লাভলুর ছেলে মোঃ সিফাত এর সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে, এরই ধারাবাহিকতায় ১২ ই এপ্রিল শনিবার বিকাল ৫ টায় ঝালুপাড়া ব্রীজ এর উপর ঘুরতে গিয়ে, প্রেমিক সিফাত বিয়ে করতে পারবে না, এমন কথা বলামাত্রই প্রেমিকা অন্তরা দিশেহারা হয়ে আত্মহত্যার উদ্দেশ্যে ব্রীজের উপর থেকে পানিতে ঝাঁপ দেয়।অতঃপর সাতপোয়া গ্রামের প্রেমিক সাবেক সেনা কর্মকর্তা বাবুল এর ছেলে সিফাত (২১) উক্ত ঘটনা স্হল ত্যাগ করেন, পরে স্হানীয়রা মেয়েটি কে উদ্ধার করে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন, পরে প্রেমিকা অন্তরার অবস্থা আশঙ্খা জনক না হওয়া কর্তব্যরুত ডাক্তার তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করেন, এই ঘটনায় তাৎক্ষণিক সরিষাবাড়ী থানা অফিসার ইনর্চাজ মোঃ চাদ মিয়া ও সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্হল ও সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন ও রোগীর খোঁজ খবর নেন। এবং পরবর্তীতে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ চাঁদ মিয়ার সাথে কথা হলে তিনি বলেন উক্ত বিষয়ে আমরা অভিযোগ পেয়েছি এবং তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেব।










