

শিফা বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া থানা হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামী যুবলীগ নেতা সাইফুল ইসলামকে (৩৩) গ্রেপ্তার করেছেন পুলিশ। গত বুধবার (২৫) সেপ্টেম্বর ভোর রাতে সাড়ে ৫টায় বাঁশখালী উপজেলা বাহারছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা সাইফুল লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৭ নাম্বার ওয়ার্ড বলিপাড়ার গ্রামের নজির আহদের পুত্র ও কলাউজান ইউনিয়ন যুবলীগ নেতা। জানা যায় আওয়ামী লীগ সরকারের আমলে যুবলীগ নেতা সাইফুল এলাকার সাধারণ মানুষকে বিভিন্ন ভাবে হয়রানি করছিল। সরকার পতনের পর সেই আত্মগোপনে চলে গিয়েছিল। গত ৯ সেপ্টেম্বর ভোরে গোপন সংবাদের ভিত্তিতে একই ইউনিয়নের বাংলাবাজারের দক্ষিণ পাশে বাহাদুর পাড়া আব্দুল আলমের বাড়ি থেকে আটক করে স্থানীয়রা। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কিছুক্ষণ পর গ্রেফতারকৃত সাইফুল লোহাগাড়া থানা হেফাজত থেকে কৌশলে পালিয়ে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলার দায়ে লোহাগাড়া থানার ওসি রাশেদুল ইসলাম এবং দুজন এস আই ও একজন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে। লোহাগাড়া থানা থেকে পালিয়ে যাওয়া সেই যুবলীগ নেতা সাইফুলকে গ্রেফতার করতে একটি টিম অভিযান অব্যাহত ছিল। ঐ টিম গোপন সংবাদের ভিত্তিতে ১৬ দিন পর সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে লোহাগাড়া থানায় একাধিক মামলা রয়েছে। বুধবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন। লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ ওসি আরিফুল ইসলাম।










