

শিফা বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়া ইউনিয়নের ২ নাম্বার ওয়ার্ডের হাজীপাড়ার ভেট্টা মিয়ার সন্তান রমজান আলী (২০) নামে এক ব্যক্তির ঘুমের মধ্যে সাপের কামড়ে মৃত্যু হয়েছে। গত বুধবার ২৫ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। জানা গেছে প্রতিদিনের মতো গত মঙ্গলবার সাড়ে ১০টার দিকে রাতের খাবার খেয়ে রমজান আলী ও তার স্ত্রী নিজেদের রুমে ঘুমিয়েছেন। ঘুমের মধ্যে একটা বিষধর সাপ তাকে ডান হাতে কামড় দেন। রাত সাড়ে তিনটার দিকে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে ছটফট করতে থাকেন। পরে স্ত্রী বিষয়টি বুঝতে পেরে পরিবারের অন্যান্য সদস্যদের ডেকে তাদের রুমে আনেন। পরে তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তব্যরত চিকিৎসক জানান সকালে সাপের কামড়ে আক্রান্ত এই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসেন তার আত্মীয়-স্বজনরা। তবে হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই তার মৃত্যু হয়েছে। লোহাগাড়া থানার পুলিশ খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরা দেহের সুরতহাল লিপিবদ্ধ করা হয়েছে। পরে মরাদেহ তার আত্মীয়-স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। ঘটনাটিকে কেন্দ্র করে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানিয়েছেন। লোহাগাড়া থানার এস আই মাহফুজুর রহমান।










