

মোঃ আরিফুর রহমান মামুন পটুয়াখালী প্রতিনিধিঃ
দীর্ঘ আড়াই বছর পর সংযুক্ত আরবআমিরাতের দুবাই থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরেছেন পটুয়াখালীর দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)। ৯ সেপ্টেম্বর সোমবার ঢাকা থেকে তিনি বিকাল ৫টায় লেবুখালী পাগলা মোড়ে পৌঁছালে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। গ্রামে ফিরে এলাকাবাসী ও নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। লেবুখালী পাগলা মোড় থেকে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে নেতাকর্মীদের বিশাল শোডাউন’সহ ঢাকা দুমকি বাউফল মহাসড়ক হয়ে দুমকি নতুন বাজার,থানাব্রীজ,পাতাবুনিয়া,আংগারিয়া,
কার্লভার্ট হয়ে নিজ গ্রামে ফিরেন তিনি। এরপরে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় শেষে ঝাটরা গ্রামে ছাত্রজনতার আন্দোলনে নারায়ণগঞ্জে নিহত দুমকির আংগারিয়ার মোঃ মিলন হোসেনের কবর জিয়ারত করেন। ছাত্রদল নেতা মোঃ আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা)জানান, রাজনৈতিক কারণে গত আড়াই বছর ধরে দুবাই অবস্থান করছিলেন। দেশে থাকা অবস্থায় বিএনপির সকল কর্মসূচিতে নিয়মিত অংশগ্রহণ করতেন,দুবাই বসেও দেশে দলের প্রোগ্রাম সফল করতে সহযোগীতা করেছেন এবং দুবাই অবস্থান করার সময় তিনি সেখানেও বিএনপির সকল কর্মসূচি সফল করতে সবসময় সক্রিয় ভুমিকা পালন করেন। সম্প্রতি দেশে ছাত্রজনতার আন্দোলনে গনহত্যার প্রতিবাদে আরব আমিরাতে ছিল তার স্বরব উপস্থিতি। দেশে গনহত্যার সময় প্রবাস থেকে রেমিট্যান্স বন্ধের বিষয়ে তার গুরুত্বপূর্ণ ভুমিকা ছিলো। আরবআমিরাতের দুবাইয়ে তার নেতৃত্বেই শতশত প্রবাসী বাংলাদেশীরা স্বৈরাচার হাসিনার পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে। মোঃ আরিফ হোসেন আরাফাত (আরিফ মৃধা) পটুয়াখালী জেলার দুমকি উপজেলার আংগারিয়া ইউনিয়নের ঝাটরা গ্রামের সোবহান মৃধার ছেলে। তিনি দুমকি সরকারি জনতা কলেজ ছাত্রদলের বর্তমান আহবায়ক,কলেজের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন,আংগারিয়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।










