নওগাঁ

পোরশায় স্ত্রীর মর্মান্তিক মৃত্যুর পর এতিম সন্তানদের পাশে এমপি’র সহায়তা।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁর পোরশা উপজেলায় স্বামীর প্রেসার কুকারের আঘাতে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এই ঘটনার পর নিহতের পিতা-মাতা হারানো অসহায় সন্তানদের পাশে দাঁড়িয়েছেন নওগাঁ-১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। তার নির্দেশনা অনুযায়ী আজ (দুপুরে) পোরশা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ নিহতের পরিবারের খোঁজখবর নেন এবং অসহায় সন্তানদের মাঝে শুকনো খাবার ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সাকিল জাবেদ আনসারি, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সালাউদ্দিন আহমেদ, থানা দপ্তর সম্পাদক মোঃ মাহবুব আলম, নিতপুর সরকারি স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মেসবাহুল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এছাড়াও উপস্থিত ছিলেন পোরশা থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, বিএনপি কর্মী মোঃ মনিরুল ইসলাম, মোঃ সজীব মাস্টার, শিক্ষক নইফুল ইসলাম, মোঃ মাহবুব, সালাউদ্দিন আহমেদ ও মোঃ ফাজিল আহমেদসহ অনেকে। স্থানীয়রা জানান, এমন মর্মান্তিক ঘটনায় পরিবারটি চরম অসহায় হয়ে পড়েছে। এই অবস্থায় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের সহায়তা কিছুটা হলেও ভুক্তভোগী শিশুদের পাশে দাঁড়ানোর মানবিক উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি পারিবারিক বিরোধের জেরে স্বামীর আঘাতে ওই গৃহবধূর মৃত্যু হয়, যা এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

এই বিভাগের আরও খবর

Back to top button