

উজ্জল মিয়াঃ
১৬ জুলাই সোমবার দুপুর ১১:০০ সময় সিলেট জেলার,বিশ্বনাথ উপজেলার, দশঘর ইউনিয়নের, দশঘর দারুল কুরআন আলিম মাদ্রাসার হল রুমে ঈদ পূর্ণমিলনী ও সাংস্কৃতি অনুষ্ঠানে মাওঃ মোঃ তাজুল ইসলাম এর পরিচালনায় ও মাওঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্যে অত্র মাদারাসার প্রিন্সিপাল হযরত মাওঃ খাইরুল ইসলাম সাহেব বলেন।
আজকে যে ছাত্র-ছাত্রী পারফরম্যান্স করেছ আমার কাছে অনেক ভাল লেগেছে এবং আমি চাই তোমরা এই দ্বারা অব্যাহত রাখ, তিনি এই রকম অনুষ্ঠান করার উৎসাহিত করেছেন, আয়োজন কারী সবাইকে ধন্যবাদ জানান।
বিষেশ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,মাওঃ শুয়াইবুর রহমান,মাওঃ বদর উদ্দিন ও মোঃ বাসির আহমদ সেলিম,এই সময় অত্র মাদারাসার ছাত্র-ছাত্রীরা ক্বিরাত,গজল,ইসলামি রেনেসাঁ, বক্তব্য ও সংবাদ পাঠ ইত্যাদি বিষয়ে পারফরমেন্স করে।পরিশেষে,বিশ্ববাসীর শান্তি ও কল্যাণ কামনার মাধ্যমে অনুষ্টানের সমাপ্তি হয়।










