

মোঃ নাজমুল হুদা,বান্দরবান:
বান্দরবানের লামায় বেকার যুবক-যুবতীদের কর্মমুখী দক্ষতা উন্নয়নের লক্ষ্যে লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণের পাঠদান শুরু হয়েছে। ১৫ আগস্ট আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের সভাপতি এম রুহুল আমিন। প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লামা পৌর মেয়র আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, অধ্যক্ষ এম তমিজ উদ্দিন, সাবেক প্রধান শিক্ষক বিশ্বনাথ দে ও শিক্ষানুরাগী মায়েছা মার্মাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
আমির হোসেন বলেন, বেকারত্ব দূরীকরণে কারিগরি শিক্ষার বিকল্প নেই। তিনি প্রতিষ্ঠানটির কার্যক্রম এগিয়ে নিতে সহযোগিতার আশ্বাস দেন।










