

মোঃ আলাউদ্দীন মন্ডল রাজশাহীঃ
ত্রিশ বছর আগে হারিয়েছিলাম ছায়ার মতো মাথার ওপর থাকা বাবাকে, আর মাত্র চারদিন হলো হারালাম আমার মা-কে। জীবনের সবচেয়ে বড় দুটো আশ্রয় আর শান্তির নীড় আজ একসঙ্গে খালি হয়ে গেল।— মাতৃশোক আর পিতৃহীন জীবনের এক গভীর শূন্যতা নিয়ে এভাবেই নিজের আবেগঘন অনুভূতি প্রকাশ করেছেন রাজশাহী বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিম।
সম্প্রতি মায়ের চিরবিদায়ের পর হৃদয়ের গভীর রক্তক্ষরণ ও মা-বাবার পরম মমতাময় দিনগুলোর স্মৃতিকথা সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেছেন তিনি। তাঁর এই হৃদয়স্পর্শী বার্তা স্থানীয় সাংবাদিক সমাজ ও সুধীমহলে গভীর শোকের ছায়া ফেলেছে।
নিজের নিঃসঙ্গতার চিত্র তুলে ধরে বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি লেখেন, “এক নিমেষেই জীবনটা কেমন যেন নিস্তব্ধ হয়ে গেল, নিজেকে বড্ড একা আর এতিম মনে হচ্ছে। এই স্বার্থপর দুনিয়ায় কোনো শর্ত ছাড়া ভালোবাসা দেওয়ার মতো মানুষ দুটো আর রইল না। আর কোনোদিন মায়ের সেই পরিচিত নম্বর থেকে ‘বাবা’ ডাকার কলটা আসবে না, পরম মমতায় কেউ আর খোঁজ নেবে না।”
পৃথিবীর নিয়ম আর নশ্বরতার কথা স্মরণ করে তিনি আরও লেখেন, “আসলে এই পৃথিবী সত্যিই ভীষণ ক্ষণস্থায়ী। আজ যাদের আঁকড়ে ধরে বাঁচি, কাল তারাই স্মৃতি হয়ে যায়। একদিন আমাকেও সব মায়াজাল ছিঁড়ে এই নশ্বর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে ওপারে।”
লেখাটির শেষে মরহুম মা-বাবার মাগফিরাত ও পরকালীন জীবনের শান্তি কামনা করে বিশেষ দোয়া করেন তিনি। তিনি লেখেন, “
বরেন্দ্র প্রেস ক্লাবের সভাপতি মোঃ রেজাউল করিমের মা-বাবার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিভিন্ন সামাজিক ও সাংবাদিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে।







