ধর্ম ও জীবন

মরণব্যাধি হৃদরোগে আক্রান্ত ইখতিয়ারের সন্তান, বাঁচাতে মানবিক সহায়তার আবেদন।

আব্দুল আজিজ, নওগাঁ প্রতিনিধিঃ
সংবাদকর্মী ইখতিয়ার উদ্দিন আজাদের কোলে থাকা একমাত্র শিশুসন্তানটি অন্য সব বাবা-মায়ের কলিজার টুকরোর মতোই হাসে, খেলে ও আপন মনে বেড়ে উঠছে। কিন্তু নিষ্পাপ এই শিশুটি জানে না—জন্মগতভাবে মরণব্যাধি হৃদরোগে আক্রান্ত হয়ে সে এখন জীবন-মৃত্যুর ঝুঁকিতে রয়েছে। নজিপুর ও পত্নীতলার বিভিন্ন খবর সাধারণ মানুষের সামনে তুলে ধরেন সংবাদকর্মী ইখতিয়ার উদ্দিন আজাদ। প্রতিদিন অন্যের খবর মানুষের কাছে পৌঁছে দেওয়া এই মানুষটিই আজ একজন অসহায় বাবা হিসেবে নিজের সন্তানের জীবন বাঁচাতে সর্বসাধারণের সহযোগিতার প্রত্যাশায় রয়েছেন। জানা যায়, শিশুটির চিকিৎসার জন্য প্রায় দুই বছর আগে ভারতের নারায়ণা হাসপাতালে প্রাথমিকভাবে রোবোটিক সার্জারি করানো হয়েছিল। তবে বর্তমানে শিশুটির উন্নত চিকিৎসার জন্য আবারও দেশের বাইরে নিয়ে গিয়ে ওপেন হার্ট সার্জারি করানোর প্রয়োজন হয়েছে। কিন্তু দেশের বাইরে গিয়ে এই জটিল অস্ত্রোপচার করাতে বিপুল অর্থের প্রয়োজন। সীমিত সামর্থ্যের কারণে সন্তানের চিকিৎসার এই ব্যয় বহন করা ইখতিয়ার উদ্দিন আজাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। তাই একজন অসহায় বাবা হিসেবে তিনি এখন সমাজের বিত্তবান, মানবিক ও সহৃদয় মানুষের সহযোগিতার দিকে তাকিয়ে আছেন। শিশুটিকে বাঁচাতে সর্বসাধারণের প্রতি মানবিক সহযোগিতার আহ্বান জানানো হয়েছে। সামর্থ্য অনুযায়ী ১০, ২০, ৫০ টাকা কিংবা তার চেয়েও বেশি—ছোট ছোট সহযোগিতাই একত্র হয়ে শিশুটির চিকিৎসার জন্য বড় সহায়তা হয়ে উঠতে পারে।সহযোগিতার জন্য: বিকাশ/নগদ/রকেট: ০১৭২১-২১৮২০৬ সন্তানকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি শিশুটির চিকিৎসায় সহায়তার এই আবেদনটি বেশি বেশি শেয়ার করে অন্যদের কাছেও পৌঁছে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button