

লামা প্রতিনিধিঃ
লামা উপজেলার সরই ইউনিয়ন কম্পোনিয়া পাড়া সরকারি প্রাঃ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক স্কুলে উপস্থিত না থেকে মামলার কাজে ব্যস্ত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৬ আগষ্ট) বর্ধিত স্কুলে সরেজমিনে অনুসন্ধান করে জানা যায়, কম্পোনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইয়াসিন আলীর বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত সহ বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন। সে স্কুলে উপস্থিত না থেকে বান্দরবানে মামলার হাজিরা দিতে গেছে। মানুষের কাছ থেকে জম্মনিবন্ধন করে দেবে টাকা হাতিয়ে নিয়েছেন। এতে করে বিদ্যালয়ের শিক্ষার্থীদের পাঠদান ব্যাহত হচ্ছে বলে জানান স্থানীয়রা। স্থানীয় বাসিন্দা ও বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সাবেক সহ সভাপতি খলিলুর রহমান,সদস্য চিলু মং জানান, এই শিক্ষক স্কুলে মাসের মধ্যে অনেক দিন বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন, এবং মানুষের সাথে বিভিন্ন প্রকার লেনদেন প্রতারণায় জড়িত। তার আরও একাধিক মামলা রয়েছে। একাধিক শিক্ষার্থীর অভিভাবক জানান, ইয়াসিন আলী স্যার স্কুলে আসেন না। স্কুলে এলেও আমাদের ক্লাস নেন না। হয় তিনি মোবাইল ফোন নিয়ে দোকানে ব্যস্ত, হয় চেয়ারে বসে আরাম করেন। বিদ্যালয়ের জায়গার মালিক দাবী করা মোঃ জসিম উদ্দিন গং জানান, সে আমাদের জায়গা দখল করে স্কুল ভবন নির্মাণ সহ গাছ কেটে বিক্রি করেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষক ইয়াসিন আলী বলেন, আমি ছুটি নিয়ে স্কুলের জায়গার মামলার কাজে বান্দরবান গিয়েছি। এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওয়াজ করনী জানান, এই শিক্ষক বিদ্যালয় থেকে নৈবক্ত্যিক ছুটি নিয়েছেন। এ বিষয়ে লামা উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কাজী আশরাফুল ইসলাম জানান, এ বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক আমাকে অবহিত করেনি। অভিযোগ পেলে তদন্ত করে করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।










