সাতক্ষীরা

কালিগঞ্জ থানার অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন আটক।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জ থানা পুলিশের পৃথক অভিযানে মাদক মামলার এক আসামিসহ বিভিন্ন মামলার মোট ৯ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৯ জন আসামিকে আটক করা হয়। আটককৃতরা হলেন,দেবহাটা উপজেলার মোমরেজপুর গ্রামের মৃত লুৎফর সরদারের ছেলে লিটন সরদার, কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের পশ্চিম নারায়ণপুর গ্রামের জালাল হোসেনের ছেলে আয়ান আহমেদ ওরফে জনি হোসেন, কৃষ্ণনগর ইউনিয়নের বেজুয়া (ফরিদপুর) গ্রামের আফছার আলী মোড়লের ছেলে জাহিদুল মোড়ল, ধলবাড়িয়া ইউনিয়নের দাড়িয়ালা গ্রামের মোঃ রমজান মল্লিকের ছেলে হাফিজুর রহমান, নলতা ইউনিয়নের পাইকাড়া গ্রামের মোঃ দুলু কারিকরের ছেলে মোঃ আকবর আলী, বিষ্ণপুর ইউনিয়নের মুকুন্দপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে ফারুক হোসেন, কুশুলিয়া ইউনিয়নের রহিমপুর গ্রামের শেখ ওমর ফারুকের ছেলে রাজু হোসেন এবং মনোয়ারা খাতুনসহ মোট ৯ জন। পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে লিটন সরদার মাদক মামলার আসামি। এছাড়া অন্যরা বিভিন্ন মামলার গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি।
এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে গ্রেফতার হওয়া আসামিদের রবিবার সকালে আদালতের মাধ্যমে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়েছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই বিভাগের আরও খবর

Back to top button