বান্দরবান

পশ্চিম পাড়াতে মোহাম্মদ টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ।

মোঃ নাজমুল হুদা, নিজস্ব প্রতিবেদকঃ
আজ শনিবার (১১ জুলাই) বিকালে পশ্চিম পাড়া মুছার দোকানের পাশে বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়ার দূর্গম এলাকা বমু বিলছড়ি পশ্চিম পাড়া ১ নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি মোহাম্মদ টিপুর ব্যক্তিগত অর্থায়নে ৩৩ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সরেজমিনে জানায়, প্রতিটি প্যাকেটে ছিল চাউল ৫ কেজি,গোল আলো ১ কেজি,লবন ১ কেজি,ডাল ৫০০ গ্রাম, তৈল ৫০০ গ্রাম,পেঁয়াজ ৫০০ গ্রাম,মোমবাতি ২টি,সাবান ১টি,ম্যাট ১টি মোট ৯টি আইটেম। মোহাম্মদ টিপু জানান, এ রকম দূর্যোগের সময় অসহায় মামুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্বে পড়ে। এক্ষেত্রে সামথ্যবানরা সমাজের অসহায় মানুষের জন্য কাজ করা নৈতিক দায়িত্ব।

এই বিভাগের আরও খবর

Back to top button