সাতক্ষীরা

সাতক্ষীরায় মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
বৃহস্পতিবার ২৬ জুন ২০২৫ খ্রিঃ তারিখে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম পুলিশ সুপার সকলের উদ্দেশ্যে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার সমাজ, পরিবার ও ব্যক্তিজীবনে ভয়াবহ বিপর্যয় ডেকে আনে। সচেতনতা, শিক্ষা ও আইন প্রয়োগের মাধ্যমে এই অভিশাপ থেকে রক্ষা পাওয়া সম্ভব। যে নিজের জীবনকে ভালোবাসে, সে কখনো মাদক গ্রহণ করতে পারে না। আর মাদক পাচারকারীরা দেশ ও জাতির শত্রু। তারা পুরো সমাজকে ধ্বংস করে ফেলছে। তাই মাদকের বিরুদ্ধে আমাদের সকলের উচিত সচেতনতা, ঐক্য ও সঠিক পদক্ষেপ। অন্যায় দেখেও চুপ থাকা অন্যায়কে শক্তি দেয়। তাই এগিয়ে আসুন, প্রতিরোধ গড়ে তুলুন এবং বিভিন্ন তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগিতা করুন। এসময় আরও উপস্থিত ছিলেন ডাঃ মোঃ আঃ সালাম, সিভিল সার্জন, সাতক্ষীরা, সহ মিজানুর রহমান শরীফ, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, সাতক্ষীরা, বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রীবৃন্দ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরও খবর

Back to top button