নওগাঁ

পোরশায় খাল খনন প্রকল্পের উদ্বোধন, জলাবদ্ধতা নিরসনে আশার আলো।

কামরুজ্জামান বাবু পোরশা প্রতিনিধিঃ
নওগাঁ জেলার পোরশা উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নকে ত্বরান্বিত করতে খাল খনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুর ২টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের মাক্তাপুর এলাকার হাতিখোচা বিল সংলগ্ন স্থানে এ গুরুত্বপূর্ণ প্রকল্পের উদ্বোধন করেন নওগাঁ-৪৬/১ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, খাল খননের মাধ্যমে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান হবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে। তিনি আরও উল্লেখ করেন, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করা ও পানি প্রবাহ স্বাভাবিক রাখতে এ ধরনের প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের চলমান উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতায় এ উদ্যোগ স্থানীয় অর্থনীতিকে শক্তিশালী করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোরশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাকিবুল ইসলাম, পোরশা থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমানসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ—আলহাজ্ব মোঃ তৌফিকুর রহমান শাহ্ চৌধুরী, মোঃ সাদিকুল ইসলাম, মোঃ আজাহার আলী, মোঃ ইব্রাহিম হোসেন (কালু) এবং যুবদলের আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন শাহ্ চৌধুরী। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।এ খাল খনন প্রকল্প বাস্তবায়িত হলে বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ হবে এবং কৃষকদের উৎপাদন খরচ কমে আসার পাশাপাশি ফলন বৃদ্ধি পাবে বলে স্থানীয়দের

এই বিভাগের আরও খবর

Back to top button