ফুটবল

প্রবাসী প্রিমিয়ার লিগের লোগো উন্মোচনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু।

মোঃশরিফ হোসেন ফরিদগঞ্জঃ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ৬ নং পশ্চিম গুপ্টি ইউনিয়নে প্রবাসী প্রিমিয়ার লিগ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর লোগো উন্মোচন অনুষ্ঠান জমকালো আয়োজনে সম্পন্ন হয়েছে।শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিকাল ৩টায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে টুর্নামেন্টের অফিসিয়াল লোগো উন্মোচন করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী প্রিমিয়ার লিগের সভাপতি জনাব মোঃ খোরশেদ আলম গাজী। এসময় উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।বক্তারা তাদের বক্তব্যে বলেন, গ্রামীণ পর্যায়ে নিয়মিত খেলাধুলার আয়োজন হলে ভবিষ্যতে এখান থেকেই জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি হবে। তারা উল্লেখ করেন, প্রবাসীরা শুধু দেশের অর্থনীতিতে নয়, সামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন এবং এই টুর্নামেন্ট তারই একটি উজ্জ্বল উদাহরণ। তারা আরও বলেন, বর্তমান তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার বিকল্প নেই। মাঠমুখী কার্যক্রম বাড়লে যুব সমাজ মাদক ও অপরাধ থেকে দূরে থাকবে এবং গঠনমূলক কাজে সম্পৃক্ত হবে।বক্তারা এ আয়োজনকে সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক হিসেবে আখ্যায়িত করেন। তাদের মতে, প্রবাসী ও স্থানীয়দের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।লোগো উন্মোচন উপলক্ষে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় এবং দর্শকদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই বিভাগের আরও খবর

Back to top button