
শাহ সাহিদ উদ্দিন কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ইউসুফপুর ইউনিয়নের শিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “শিবপুর শর্টপিচ প্রিমিয়ার লিগ ২০২৬-এর গ্র্যান্ড ফাইনাল। ফাইনাল ম্যাচে মোগসাইর এগারগ্রাম ক্রিকেট একাদশ ও কোরবানপুর ক্রিকেট একাদশ মুখোমুখি হয়। খেলায় সভাপতিত্ব করেন মোঃ অছি উদ্দিন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আয়েশা এগ্রোফার্ম ও মাতৃভূমি উন্নয়ন ফোরামের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন সরকার। প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন হাফসা ওভারসিজের স্বত্বাধিকারী মোঃ হেলাল উদ্দিন হীরা এবং বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন মেরিন ইঞ্জিনিয়ার মোজাহিদুল ইসলাম মাহাদী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ২নং ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ছবির আহমেদ। প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী সালাউদ্দিন। অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন কোম্পানীগঞ্জের মক্কা টাইলস অ্যান্ড স্যানিটারির স্বত্বাধিকারী আনোয়ার হোসেন মেম্বার। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,এ ধরনের খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে। গ্রামবাংলায় খেলাধুলার এই ধারাবাহিকতা বজায় রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধান আকর্ষণ মোঃ হেলাল উদ্দিন হীরা বলেন,এ আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, ২নং ইউসুফপুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া কামনা করেন। পাশাপাশি তিনি ইউনিয়নের বিভিন্ন সামাজিক কার্যক্রমে সহযোগিতা করে আসছেন এবং ইউসুফপুর ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মাদকমুক্ত ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।সভাপতি মোঃ অছি উদ্দিন বলেন, এই টুর্নামেন্টের মাধ্যমে এলাকায় সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।










