চাঁদপুরসাতক্ষীরা

বিজয়ীর উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও কোরআন শরীফ বিতরণ।

নিজস্ব প্রতিবেদকঃ
বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনায় চাঁদপুর পুরান বাজারে শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী এবং কোরআন শরীফ বিতরন করা হয়েছে। ইনার হুইল ক্লাব অব আরুশি ঢাকা এবং বিজয়ীর প্রেসিডেন্ট খালেদা ইয়াসমিন রুবির সার্বিক সহযোগিতায় রবিবার (১৪ই ডিসেম্বর) পুরান বাজারের ১নং ওয়ার্ডের আল মদিনা নূরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের হাতে বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক খান কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী তুলে দেন। এ সময়ে বিজয়ী এর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক বলেন,বিজয়ী ২০২০ সাল থেকে মানুষের মৌলিক চাহিদার মূল বিষয় কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করছে। বিজয়ী হাতেকলমে বিনামূল্যে নানা রকম প্রশিক্ষন দিয়ে নতুন নতুন উদ্যোক্তা তৈরি করছে। যার ফলে ঘরে বসেই নানা রকম পন্য সামগ্রী তৈরি করে আর্থিক ভাবে স্বাবলম্বী হচ্ছে। এছাড়া বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে পাড়া মহল্লা ভিত্তিক মেডিকেল ক্যাম্প করে ঘরে ঘরে চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছি। তার পাশাপাশি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরন করে লেখা পড়া করার উৎসাহ বাড়াতে কাজ করছে বিজয়ী। এছাড়া নানা রকম সামজিক কাজে নিরলস কাজ করে যাচ্ছে আমাদের টিম বিজয়ী। মাদ্রাসার শিক্ষকের পরিচালনায় তানিয়া ইশতিয়াক খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, বিজয়ী এর ভলেনটিয়ারসহ নেতৃবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button