আত্মহত্যা

যশোরের নীলগঞ্জ এলাকায় ফাঁস নিয়ে আত্মহত্যা।

ইব্রাহিম হোসেন যশোরঃ
যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া এলাকায় মোঃ জাহিদ বিহারী (৪০) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ৬,৪৫ মিনিটের দিকে নিজ ঘরের মধ্যে আড়ার সঙ্গে প্লাস্টিকের দড়ি ঝুলিয়ে আত্মহত্যা করেন। যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়া পৌর নং ওয়ার্ডের মোঃ সালাউদ্দিন বিহারীর ছেলে মোঃ জাহিদ বিহারী নিজ ঘরের ভিতরে দরজা বন্ধ করে আড়ার সাথে রশি ঝুলিয়ে আত্মহত্যা করেন। মারা যাওয়ার কিছু সময় পরে তার মেয়ে দেখতে পেয়ে বাড়ির লোকজনকে কানতে কানতে সবাইকে বললে বাড়ির লোকজন এসে দেখতে পান আড়ার সাথে লাশ ঝুলছে সাথে সাথে পুলিশকে খবর দিলে পুলিশ এসে দরজা কেটে ভিতরে ঢুকে লাশ রশি কেটে নামানো হয়।এলাকাবাসীর সাথে কথা বলা হয়েছে তারা বলেন কারো সাথে কোন ধরনের ভুল বোঝাবুঝি হয় নাই মোঃ জাহিদের স্ত্রী বাহিরে থাকেন মেয়েকে নিয়ে জাহিদ বাড়িতে থাকেন। পরে এলাকাবাসীর সাথে কথা বলে পুলিশ লাশ যশোর মেডিকেল হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন ।

এই বিভাগের আরও খবর

Back to top button