বান্দরবান

অগ্নিকান্ডে পুড়ে যাওয়া লামায় ত্রিপুরার পল্লী পরিদর্শনে যাচ্ছেন উপদেষ্টা।

মোঃ নাজমুল হুদা লামাঃ
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বেতছড়া ত্রিপুরা পল্লীতে অগ্নিসংযোগে ১৭ টি বসত ঘর পুড়ে ভস্মীভূত ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। ২৭ ডিসেম্বর শুক্রবার বেলা ১১টায় ক্ষতিগ্রস্তদের ঘর-বাড়ি ও এলাকা পরিদর্শন করবেন তিনি। এ সময় ত্রিপুরা খ্রিস্টান সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করবেন উপদেষ্টা।এর আগে বৃহস্পতিবার সকালে বান্দরবান জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দিন এবং পুলিশ সুপার শহীদুল্লাহ কাওসার ক্ষতিগ্রস্ত ১৯টি পরিবারের সঙ্গে দেখা করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিক খাদ্য ও ত্রাণ সামগ্রী সরবরাহ করেছে উপজেলা জেলা প্রশাসন।

এই বিভাগের আরও খবর

Back to top button