প্রতিযোগিতা

ঠাকুরগাঁও কৃতি সন্তান! আব্দুর রউফ ২০২৬ অ্যাওয়ার্ড পেলেন।

মোঃ নুরনবী ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ
সিনেমা অভিনেতা, লেখক ও আজকের খবর পত্রিকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি আব্দুর রউফ পেলেন Star Icon Dealership Award 2026। আব্দুর রউফ একজন সিনেমা অভিনেতা, লেখক ও সাংবাদিক। তিনি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ঢাকাইয়া সিনেমায় প্রথম অভিনয় শুরু করেন বিখ্যাত পরিচালক মোস্তাফিজুর রহমান মানিকের “Wrak Would” সিনেমার মাধ্যমে। পরে তিনি “Operation Jackpot” নামের গেরিলা মুক্তিযুদ্ধভিত্তিক একটি সিনেমায় কাজ করেন। এই সিনেমার পরিচালক ছিলেন দেলোয়ার জাহান ঝন্টু (বাংলাদেশ) ও রাজীব কুমার (ইন্ডিয়া)। এছাড়াও তিনি “রুখসার” সিনেমায় অভিনয় করেন। এই সিনেমার পরিচালক ছিলেন মোস্তাফিজুর রহমান মানিক।তিনি বর্তমানে আরও সিনেমায় অভিনয় করছেন (চলমান)। জানা গেছে, মোট সাতটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে তিনি কাজ করছেন।তিনি ইন্ডিয়ার টিভি চ্যানেল J Bangla TV, কলকাতায় একটি সিরিজে কাজের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।একটি বিজ্ঞাপন চিত্রসহ আরো অনেকগুলো টিভি নাটক করেন।আব্দুর রউফ একজন থিয়েটার অভিনেতাও।
শিক্ষাগত যোগ্যতায় তিনি গ্রাজুয়েশন সম্পন্ন করে এলএলবি সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি শিক্ষানবীশ আইনজীবী হিসেবে কর্মরত।২০২৫ সালের একুশে বইমেলায় তার “কাব্য সাধনা” নামে একটি বই প্রকাশিত হয়। আসছে একুশে বইমেলা ২০২৬-এ তার লেখা আরও বই বাজারে থাকবে। আব্দুর রউফ Star Icon Leadership 2026 পুরস্কার লাভ করেন।জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় ১৬/০২/২০২৬ ইং তারিখ, বিকেল ৩টায়, ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ অডিটোরিয়াম), পল্টন টাওয়ার (লিফটের ৩), বিজয়নগর, পুরানা পল্টন রোডে। অনুষ্ঠানটি বিকেল ৩:৩০ মিনিটে শুরু হয়ে সন্ধ্যা ৭:৩০ পর্যন্ত সফলভাবে অনুষ্ঠানটি সম্পূর্ণ হলো

Back to top button