মাদারীপুর

মাদারীপুরের শিরখাড়ায় নির্বাচনী জনসভা বক্তব্য দেন জাহান্দার আলী মিয়া।

আলী শেখের মাদারীপুর প্রতিনিধিঃ
মাদারীপুর ২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাহান্দার আলী মিয়ার নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার শিরখাড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে, শুক্রবার (৩০ জানুয়ারি) শ্রীনদী বাজার সংলগ্ন বিএনপির কার্যালয়ের সামনে খেলার মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী মিয়া। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, মাদারীপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক নাহিদুজ্জামান খান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা যুবদল নেতা ওবায়দুল ফরাজী, শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা বাবলু শেখ ও তোতা বাঘা। এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপির স্থানীয় নেতা বশীর মাতুব্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।জনসভায় সভাপতিত্ব করেন শিরখাড়া ইউনিয়ন বিএনপির নেতা খোকন হাওলাদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরখাড়া ইউনিয়ন যুবদল নেতা রাকিব বেপারী ও রাজিব ফরাজী। এ সময় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সংখ্যক নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী মিয়া বলেন, বিএনপি একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী।

Back to top button