সাতক্ষীরা

কালিগঞ্জে ডেঙ্গু বিষয়ক সচেতনতা র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
নিজ আঙ্গিনা পরিষ্কার রাখি, সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধ করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক চত্বরে ১৪ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় ডেঙ্গু বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সচেতনতা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ডালিয়া আক্তার সাথী’র নেতৃত্বে ডেঙ্গু সচেতনতা র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। র‍্যালি ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. রুপা রানী পাল সহ মেডিকেল অফিসার বৃন্দ, এমটিইপিআই শেখ মশিউর রহমান, স্বাস্থ্য পরিদর্শক বৃন্দ, নার্স ও মিডওয়াইফ বৃন্দ, কালিগঞ্জ উপজেলার ৩৫টি কমিউনিটি ক্লিনিকে কর্মরত কমিউনিটি হেলথ্ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) বৃন্দ, প্রধান সহকারী মহাসিন আলী সহ হাসপাতালের সকল কর্মচারীবৃন্দ।

এই বিভাগের আরও খবর

Back to top button