সাতক্ষীরা

কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে প্লাস্টিক-পলিথিন দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সমাবেশ।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সুন্দর ও পরিবেশ বান্ধব সমাজ গঠনে প্লাস্টিক ও পলিথিন দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা বাড়াতে কালিগঞ্জে বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে উদ্বুদ্ধকরণ সমাবেশ ও প্রতিযোগিতা অনুষ্ঠান। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুর ১২টায় উপজেলার ঐতিহ্যবাহী বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ে জহুরুল হক অডিটোরিয়ামে রূপান্তর-এর আয়োজনে ও বিদ্যালয়ের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস,এম আকরাম হোসেন। তিনি বলেন,পরিবেশ রক্ষা ও টেকসই ভবিষ্যতের জন্য প্লাস্টিক ও পলিথিনের ব্যবহার নিয়ন্ত্রণে তরুণদের সচেতন ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া,কালিগঞ্জ উপজেলার রূপান্তরের সাধারণ সম্পাদক মারুফ হোসেন, রুপান্তরের শিক্ষা বিষয়ক সম্পাদক শিরিনা আক্তার ও মিডিয়া সম্পাদক শাহাদাত হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন। এ সময়ে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। সমাবেশ শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগে শিক্ষার্থীরা পরিবেশ রক্ষায় আরও বেশি উদ্বুদ্ধ হবে বলে মনে করছেন আয়োজকরা।

এই বিভাগের আরও খবর

Back to top button