

মোঃ সাইফুল ইসলাম রায়পুরঃ
লক্ষ্মীপুর জেলার রায়পুর উপজেলার ১ নং উত্তর চরআবাবিল ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র ইউনিয়ন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হয়েছে। শুক্রবার বিকেলে ইউনিয়নের কর্মী-সমর্থক, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নতুন কার্যালয়কে ঘিরে পুরো এলাকায় ছিল উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার বিশিষ্ট নেতা নাজমুল হুদা। তিনি তাঁর বক্তব্যে বলেন, “সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও জনমুখী করতে একটি নিজস্ব কার্যালয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি সাধারণ মানুষের সঙ্গে সংগঠনের যোগাযোগ বৃদ্ধি ও নানামুখী জনসেবামূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে ইসলামী চিন্তাবিদ ও আলেমেদ্বীন সৈয়দ মাওলানা মাহবুবউদ্দিন তাহের জাবির আল মাদানী সাহেব বলেন, শান্তিপূর্ণ ও নৈতিকতাভিত্তিক সমাজ গঠনে সংগঠনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি শিক্ষার প্রসার, সমাজ সংস্কার এবং আদর্শিক মূল্যবোধ চর্চার ওপর জোর দেন। মাওলানা তাহের উদ্দিন তাহের জাবিরি আল মাদানী সাহেব তাঁর বক্তব্যে বলেন, ইসলামী মূল্যবোধ ও মানবকল্যাণমূলক কাজে সংগঠন বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তিনি যুবসমাজকে নৈতিক উন্নয়নে উদ্বুদ্ধ করার আহ্বান জানিয়ে বলেন, সমাজের প্রতিটি বিপদে মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতৃত্বের পরিচয়। অনুষ্ঠানে উপস্থিত সমাজসেবক মাস্টার গুনো মিয়া ও ইমাম উদ্দিন সাহেব সংগঠনের মানবিক ও কল্যাণমূলক উদ্যোগগুলোকে আরও সম্প্রসারণের পরামর্শ দেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল হোসেন। তিনি ইউনিয়ন পর্যায়ে শক্তিশালী সাংগঠনিক কাঠামো গঠনে শৃঙ্খলা, নৈতিকতা ও পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত রোকন, প্রার্থী ও অসংখ্য সমর্থক অংশগ্রহণ করেন। তাঁরা জানান, এ কার্যালয় উদ্বোধনের ফলে ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও সুসংহত হবে এবং সাধারণ মানুষের সাথে যোগাযোগ বহুগুণ বৃদ্ধি পাবে। অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।নেতাকর্মীরা আশা প্রকাশ করেন—নতুন এই কার্যালয়ের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল ও জনকল্যাণমুখী হবে।










