চাঁদপুর

হাইমচরে জনকল্যাণ সমিতির উদ্যোগে আটশত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ।

মোঃ হোসেন গাজীঃ
চাঁদপুর জেলার হাইমচর উপজেলার সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সামাজিক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্ত অসহায় ৮ শত (৮০০) পরিবারের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। শনিবার ২৮ ডিসেম্বর সকালে ২য় দিন বিতরণের অংশ হিসেবে উপজেলার কাটাখালী আলিম মাদ্রাসার মাঠে সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজীর সভাপতিত্বে সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন হাইমচর উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা। শীতবস্ত্র বিতরণকালে উম্মে সালমা নাজনীন তৃষা হাইমচর জনকল্যাণ সমিতি সংগঠনটির সৃজনভিত্তিক বিভিন্ন সামাজিক কাজের ভূয়সী করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সকল সংগঠনকে হাইমচরের অসহায় সকল শীতার্ত পরিবারগুলোর দাড়ানোর জন্য আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সমিতির শিক্ষা সম্পাদক লোকমান হোসেন, নির্বাহী সদস্য জসিম উদ্দিন, বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক জনাব বিল্লাল হোসেন পাটওয়ারী, স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, প্রাইমারী স্কুল শিক্ষক নুরে আলম, ও আজহারুল ইসলাম আশিক, মোঃ ইমরান হোসেন সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। দুদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজ দ্বিতীয় দিনে চরের চেয়ারম্যান বাজার, ঈশানবাবালা, সাহেবগঞ্জ এবং মহজমপুর লামচরী কাটাখালী পশ্চিম চর কৃষ্ণপুর বিতরন করা হয়েছে। গতকাল প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ডিগ্রী কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

Back to top button