অভিযোগ

কুলিয়ায় বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন ও এক বিধবা নারীর সাথে অনৈতিক কর্মকাণ্ডে ২ জন আটক।

শেখ ফারুক হোসেন বিশেষ প্রতিনিধিঃ
সাতক্ষীরার দেবহাটা উপজেলার কুলিয়া ইউনিয়নের বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন( ৩৩), এর সাথে বহেরা গ্রামের আব্দুল মজিদ সাহাজির বিধবা কন্যা সাদিয়া খাতুন (২৪) এর অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বেরসিক জনতা তাদেরকে আটক করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকাল ৩.৩০ ঘটিকার সময়ে বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের অফিস কক্ষের ভিতরে। অভিযুক্ত হেলাল উদ্দিন জামালপুর জেলার হারিয়াবাড়ী গ্রামের সাহেব মিয়া ছেলে। জানা যায়, বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের ফার্মাসিস্ট হেলাল উদ্দিন ২ বছর যাবৎ এখানে স্বাস্থ্য সহকারী হিসাবে কর্মরত আছেন। সেই সুবাদে এই বহেরা উপস্বাস্থ্য কেন্দ্রের দো’তলায় সরকারি কোয়ার্টারে তিনি ফ্যামিলি ছাড়াই রাত্রিযাপন করেন। গ্রামের বাড়িতে তার স্ত্রী সন্তান থাকা সত্বেও তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। উৎসুক জনতা তাদের আটকে রেখে গ্রাম পুলিশ মাসুম বিল্লাহ ও ১’২ ও ৩ ওয়ার্ডের ইউপি সদস্যা ও কুলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-২, মোছা: ফতেমা খাতুন এর কাছে হস্তান্তর করেন। সন্ধার পরে ইউপি সদস্যা ও প্যানেল চেয়ারম্যান-২, মোছা: ফতেমা খাতুন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম কিবরিয়া হাসানকে জানালে তিনি এস আই আদনান সহ সঙ্গীয় ফোর্স ঘটনা স্হলে পাঠায়। এব্যাপারে দেবহাটা থানার পুলিশ গ্রাম্যভাবে মিমাংসার পরামর্শ দিয়ে চলে যান। এই রিপোর্ট লেখা পযর্ন্ত এলাকাবাসীর পক্ষ থেকে ছেলে ও মেয়ে বিবাহ করতে রাজি থাকায় উভয়ের সম্মতি ক্রমে বিবাহের প্রস্তুতি চলছিল।

এই বিভাগের আরও খবর

Back to top button