

মোঃ মিন্টু শেখ নিজস্ব প্রতিবেদকঃ
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাসের হেলপার নিহত আহত হয়েছেন ২৫ যাত্রী। আহত ২৫ জনকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। নিহতের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি।মঙ্গলবার (১৪ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রাতইল হর্টিকালচার সেন্টার এলাকায় এ দূর্ঘটনা ঘটে। আহত যাত্রীরা জানায়, একটি প্রাইভেটকারকে সাইড দিতে গিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আরমান পরিবহনের একটি যাত্রীবাহী বাস রাস্তার উপর উল্টে যায়। সাথে সাথেই এলাকাবাসী সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মিরা উদ্ধার কাজ শুরু করেন যে সকল যাত্রী আহত হয়েছেন তাৎক্ষণিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়ে দেয়া হয়।ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের এস.আই রোমান মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহদেরকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে আনার হয় পরে বাসের হেলপারকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।










