

শহিদুল ইসলাম প্রতিবেদক:
সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক নানিয়ারচর প্রেস ক্লাবের মান উন্নয়নের জন্য উন্নতমানের চেয়ার-টেবিল প্রদান করা হয়েছে। ১৩ জানুয়ারি ২০২৬, মঙ্গলবার নানিয়ারচর সেনা জোন (১৭ ই বেংগল) কর্তৃক ‘সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প’ এর আওতায় নানিয়ারচর জোনের আওতাধীন নানিয়ারচর প্রেস ক্লাবের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় আসবাবপত্র (টেবিল ও চেয়ার) প্রদান করা হয়। পূর্বে জোন কমান্ডার, নানিয়ারচর জোন কর্তৃক নানিয়ারচর উপজেলা পরিদর্শনকালে প্রেস ক্লাবটিতে চেয়ার ও টেবিলের অপ্রতুলতা পরিলক্ষিত হলে ক্লাবটির মান উন্নয়নের জন্য প্রয়োজনীয় সহায়তা প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত আশ্বাসেরই ধারাবাহিকতায় অদ্য ১১ জানুয়ারি ২০২৬ তারিখে জোন কমান্ডার, নানিয়ারচর জোন, বিএ-৭৯০০ লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি কর্তৃক নানিয়ারচর প্রেস ক্লাবের সভাপতি মেহেদী ইমাম ও দপ্তর সম্পাদক মোঃ ওমর ফারুকের নিকট উক্ত আসবাবপত্র (চেয়ার ও টেবিল) আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এসময় জোন উপ-অধিনায়ক, নানিয়ারচর জোন, বিএ-৮২২০ মেজর শেখ মোহাম্মদ নাঈম উপস্থিত ছিলেন। উক্ত জনকল্যাণমূলক কার্যক্রমে স্থানীয় জনসাধারণ বাংলাদেশ সেনাবাহিনীর এ উদ্যোগের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।উল্লেখ্য, অত্র এলাকার জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এই নিঃস্বার্থ সহযোগিতায় অত্যন্ত আনন্দিত। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনী তথা নানিয়ারচর সেনা জোন কর্তৃক অত্র এলাকার জনগণের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।










