

গোবিন্দ রায় ধুনট বগুড়া প্রতিনিধিঃ
৫ অক্টোবর ২০২৫ বগুড়ার ধুনটে নাবালিকা শ্যালিকাকে ধর্ষণের অভিযোগে পলাতক ভগ্নিপতি মো. ইউসুফ আলী (২৫) কে গ্রেপ্তার করেছে র্যাব-১২। র্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে র্যাব-১২, সিপিএসসি, বগুড়া এবং র্যাব-১৪, সিপিসি-৩, টাঙ্গাইলের যৌথ অভিযানে টাঙ্গাইল জেলার সখিপুর থানার তক্তারচালা বাজারে অভিযান চালিয়ে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে একটি মোবাইল ফোন, একটি সিম কার্ড এবং নগদ ১৫০ টাকা উদ্ধার করা হয়। মামলার অভিযোগে বলা হয়, গত ১২ জুলাই ২০২৫ বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে ইউসুফ আলী তার স্ত্রীকে ডাক্তার দেখানোর অজুহাতে বাইরে পাঠিয়ে দিয়ে বাড়িতে একা থাকা অবস্থায় তার নাবালিকা শ্যালিকা মোছা. বিপাশা খাতুন (১৩)-কে ধারালো ছুরি দেখিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ধর্ষণ করে। এতে ভিকটিমের যৌনাঙ্গে আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয়।ঘটনার পর ভিকটিমের ভাই মোঃ জাহাঙ্গীর আলম (২৮) বাদী হয়ে ধুনট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করেন (মামলা নং-১০, তারিখ: ০৮/০৯/২০২৫)।দীর্ঘদিন পলাতক থাকার পর গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানে অবশেষে ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধুনট থানায় হস্তান্তর করা হয়েছে।


